1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চরভদ্রাসনে সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

চরভদ্রাসনে সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা

সাজ্জাদ হোসেন সাজু
  • প্রকাশ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

ফরিদপুর প্রতিনিধি>ফরিদপুরের চরভদ্রাসনে বিতর্কিত এক আওয়ামী লীগ নেতার স্ত্রী চরহাজিগঞ্জ  উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগমের হাতে ছাত্র নির্যাতনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছেন ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক নাগরিক দাবীর সাংবাদিক সোহেল রানা।

রবিবার সকাল ১১ টায় চর হাজিগঞ্জ  উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

 সাংবাদিক সোহেল রানা জানান, চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ছাত্রকে পিটি আহত করার বিষয়টি ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হলে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাই।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বৈঠক চলমান থাকার কারণে আমি বাহিরে চলে গিয়ে হাজিগঞ্জ স্কুল সংলগ্ন চর অমরাপুর সেলিমের দোকানের সামনে থেকে বিতর্কিত আওয়ামী লীগ নেতা আহসানুল হক মামুন আমার জামার কলার চেপে ধরে আমার  গলার প্রেস আইডি সিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময়  এজাজ ও আনোয়ার আমার মোটরসাইকেলের চাবি নিয়ে এলো পাথারি কিল ঘুসি মারতে থাকে।

পরবর্তীতে আরো ৮-১০ জন আমার ওপর হামলা করে  আমার কাঁধে থাকা ক্যানন ৭০০-ডি ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ভদ্রাসন  উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম এক বিবৃতিতে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ  প্রকাশ করে।

তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 পরবর্তীতে এ ব্যাপারে চরভদ্রাসন  থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park