1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বর্ণের দাম বেড়েছে, ২২ ক্যারেটের এক ভরির মূল্য ১ লাখ ৭৪ হাজার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

স্বর্ণের দাম বেড়েছে, ২২ ক্যারেটের এক ভরির মূল্য ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩০ আগস্ট) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৭৪,৩১৮ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৬৬,৩৯৯ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৪২,৬২৭ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ১৮,০২৮ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারে তারতম্য হতে পারে।

এর আগে, ২৬ আগস্ট দেশে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২,৬৫১ টাকা, যা বর্তমানে ১ হাজার ৬৬৭ টাকা বৃদ্ধি পেয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park