1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩

সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হযরত বেল্লাল
  • প্রকাশ শুক্রবার, ১ জুলাই, ২০২২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া (৫) ও বায়জিত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ে মামাতো-ফুফাতো ভাই।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে খামার ধুবনী গ্রামের সুজন মিয়ার পুকুরে। আহসান উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়জিত হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।জানা গেছে, ফুফাতো ভাই আহসানকে সাথে নিয়ে মামাতো ভাই বায়জিত পুকুরে গোসল করতে যায়।

এরই একপর্যায়ে বায়জিত পুকুরের মাঝখানে গভীরে চলে গেলে, আহসান তাকে বাঁচাতে গিয়ে উভয়ে পানিতে ডুবে যায়। সহপাঠী শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত্যু অবস্থায় পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে। জুম্মার নামাজ চলাকালিন সময়ের কারণে পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় নারী সদস্যরা তাদের মরাদেহ উদ্ধার করে।

এনিয়ে এলাকায় চলছে শোকের মাতন এবং কান্নাকাটির রোল।শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহসান ও বায়জিত উভয়ে মামাতো-ফুফাতো ভাই। তারা দুই ভাই একসাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয় ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ সংক্রান্ত সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park