1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বুদ্ধ পূর্ণিমার বাণীতে প্রধানমন্ত্রী গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী

সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার পিপড়াকান্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা মৃত আজিজ মিয়ার স্ত্রী শামছুন্নাহারসহ ২৫-৩০ জন যাত্রী একটি ছাদযুক্ত নৌকায় করে স্বরসতীপুর থেকে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের কারণে হঠাৎ নৌকাটি উল্টে যায়।

নৌকাডুবির পর বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শামছুন্নাহার নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park