1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই এলাকার সংঘর্ষে আটক ৭ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই এলাকার সংঘর্ষে আটক ৭

নজরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই এলাকার সংঘর্ষে আটক ৭


সিরাজগঞ্জ শহরে হোসেনপুর ও লালসাবাড়ি এলাকার দুই পক্ষের মধ্যে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনীর টহল দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে সোমবার রাতে পুনরায় উভয় পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক দুই হাজার লোক এ সংঘর্ষে অংশ নেয়, যা আগের ঘটনার তুলনায় প্রায় দ্বিগুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১১টার দিকে যৌথবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যৌথবাহিনীর দ্রুত ও কার্যকর উদ্যোগের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সাতজন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park