1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনি, দুইজন নিহত

নজরুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

সিরাজগঞ্জ সদর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে গরু চুরি করে নৌকায় যমুনা নদী পার হচ্ছিল চক্রটি। স্থানীয়দের হাতে ধরা পড়ে দুজন গণপিটুনির শিকার হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে ৫-৬ জনের একটি চক্র নৌকায় করে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের নজরে আসে। এরপর স্থানীয়রা নিজেদের নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। পাঁচঠাকুরি এলাকায় পৌঁছে চোর সন্দেহে নৌকাটি থামিয়ে দেয় উত্তেজিত জনতা। এসময় নৌকার ভেতর পা বাঁধা অবস্থায় বেশ কয়েকটি গরু দেখতে পায় তারা। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park