1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শহীদ ওসমান হাদির মরদেহবাহী বিমান – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শহীদ ওসমান হাদির মরদেহবাহী বিমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শহীদ ওসমান হাদির মরদেহবাহী বিমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ০৩ মিনিটে, যা ঢাকা সময় দুপুর ২টা ০৩ মিনিট, বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি–৫৮৫ হাদির মরদেহ নিয়ে উড্ডয়ন করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন স্থানে দোয়া ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অকুতোভয় এই যোদ্ধাকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিমানবন্দর থেকে আনার পর শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। সেখানে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

হাদি হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে ক্ষোভ ও আবেগ বিরাজ করছে। তার মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park