1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাভারের পাকিজা মোড়ে অভিযান, ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

সাভারের পাকিজা মোড়ে অভিযান, ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২ মার্চ, ২০২৬

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। সোমবার (২ মার্চ) গভীর রাতে সাভার থানাধীন পাকিজা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল রাত ১২টা ৩৫ মিনিটের দিকে পাকিজা মোড় এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে তানভীর আহম্মেদ ওরফে রানা (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার কানাইপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের শাহীবাগ এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তানভীর আহম্মেদ ওরফে রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park