ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন।
নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারি দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়ে দেশের মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে তিনি ভোটে অংশগ্রহণকারীদের আশ্বাস দেন, ভোটের মাধ্যমে জনগণের আশা ও প্রত্যাশা প্রতিফলিত হবে।
এনসিপি নেতা বলেন, নির্বাচনের ফলাফল না হওয়া পর্যন্ত তিনি মাঠেই থাকবেন এবং নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন। তিনি জনগণের কাছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট প্রদানের আহ্বানও জানান।