1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মান!

মোহাম্মদ আইয়ুব
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া উপজেলার নলবিলা খাদ্য গুদাম সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।

আজ বুধবার (৯ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়ক ঘেঁষা সড়ক বিভাগের জায়গা দখল করে এবং ভরাট করে একাধিক দোকানের ভিত্তি নির্মাণ চলছে। অভিযুক্ত ব্যক্তি পৌর শহরের স্টেশন পাড়ার বাসিন্দা রফিক। বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে জমিটি নিজের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন।

রফিকের ছেলে জানান, সড়ক বিভাগ ও ভূমি অফিসকে ‘ম্যানেজ’ করেই তারা মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুপন উদ্দিন খালেদ বলেন, “বিষয়টি আমরা জেনেছি, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”

উপসহকারী প্রকৌশলী কুতুবউদ্দিন তালুকদার জানান, “আমরা তাদের নিষেধ করেছি, কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন এলাকায় এমন দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, যা দুর্নীতির আভাস দেয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park