1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ত্রিশাল প্রেসক্লাবে অ্যাড. জালাল উদ্দিন খানকে সংবর্ধনা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার

ত্রিশাল প্রেসক্লাবে অ্যাড. জালাল উদ্দিন খানকে সংবর্ধনা

ইমরান হাসান
  • প্রকাশ শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

ত্রিশাল প্রতিনিধি>বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ত্রিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খানকে বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করায় ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাব সংবর্ধনা প্রদান করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে জালাল উদ্দিন খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট জালাল উদ্দিন খান। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, দৈনিক বিশ্বের মুখপাত্র সম্পাদক এন বি এম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফারহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, ত্রিশাল প্রেসক্লাবের সহযোগি সদস্য আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ প্রমূখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park