1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা

শেখ হাসিনার প্রীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে- কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান মনির

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ রবিবার, ২১ আগস্ট, ২০২২
শেখ হাসিনার প্রীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে-- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির।

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফোরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি-জামাত -আলবদর-আলসামস ওদের ষড়যন্ত্রকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

২০ আগস্ট বিকেলে উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সম্পাদক ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃর্ধা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার,উপজেলা সেচ্ছসেবক লীগের যুগ্ম-আহব্বায়ক মোঃ নাসির হোসেন মৃর্ধা,২ নং শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, ১ নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নং সাতুরিয়া ইউনিযন চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বি.এসসি,যুবলীগ নেতা নুরুল কবির,বাদল খন্দকার,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জলিল জোমাদ্দার,ছাত্রলীগ কর্মী সিফাত প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফোরাত কামনা করে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park