1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শার্শায় বাসের ধাক্কায় পথচারী নিহত – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

শার্শায় বাসের ধাক্কায় পথচারী নিহত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২ জুন, ২০২৫

শার্শা উপজেলা প্রতিনিধিঃ  যশোরের শার্শায় বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী হবিবর রহমান হবি (৭০) উপজেলার টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।

ঘটনাস্থলের পাশের বাড়ির গৃহবধু ও প্রতক্ষদর্শী বিউটি বেগম  জানান, নাভারণ থেকে ছেড়ে আসা বাগআঁচড়া অভিমুখে একটি মাহেন্দ্রযোগে সোমবার দুপুর ১টার সময় নিহত হবি কুচেমোড়া নামক স্থানে নেমে পথ পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এসময় বাসটি  দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের চায়ের দোকানদার জাকির হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাভারণ হাইওয়ে থানার এসআই ইউসুফ শেখ জানান, দুর্ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর রক্ত পড়ে থাকা ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখি নিহতের লাশ পড়ে আছে। তবে বাসটি দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park