1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। বিকাল ৪টার দিকে সংসদ ভবনের সাউথ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বর্তমানে যতটুকু জানা গেছে, রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের বিষয়ে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সেখানে অনুষ্ঠান করার অভিপ্রায় জানানো হয়েছিল। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থান ও আত্মত্যাগের স্মৃতিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংসদ ভবনের এই প্রাঙ্গণ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী—জুলাই ঘোষণা ও জুলাই সনদ সম্পর্কিত অনুষ্ঠানও এখানে হয়েছে।

এছাড়া প্রয়াত নেত্রী খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদীর জানাজাও সংসদ ভবন এলাকার পাশেই অনুষ্ঠিত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। সব দিক বিবেচনা করেই দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park