1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লক্ষ্মীপুরে নতুন কমিটি পেয়ে ছাত্রদলের আনন্দ মিছিল – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

লক্ষ্মীপুরে নতুন কমিটি পেয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ শনিবার, ২ জুলাই, ২০২২
desherkotha

লক্ষ্মীপুর প্রতিনিধি>নতুন কমিটি পাওয়ায় লক্ষ্মীপুর শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। লক্ষ্মীপুর জেলা ছাত্রদল ৫ বছর পর লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম ছাত্রদল, লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রদল, লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব ছাত্রদল, লক্ষ্মীপুর পৌর ছাত্রদল ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করে।

নতুন কমিটি ঘোষনার পর শনিবার লক্ষ্মীপুর শহরের চক বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কালেক্টরিয়াল স্কুল রোডে গিয়ে শেষ হয়।আনন্দ মিছিলে ৫ টি ইউনিটের কয়েক শত ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহন করেন। এ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহবায়ক মোঃ আবদুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান, সদর পূর্ব আহবায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়জিদ হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌরসভা আহবায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াসিন বাবলু, লক্ষ্মীপুর সরকারি কলেজ আহবায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাছান শাওন, চন্দ্রগঞ্জ উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, সহ দপ্তর সম্পাদক ফারহান উদ্দিন সিফাত সহ প্রমুখ। ছাত্রদলের সমাবেশ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।

ছাত্রদল ছাত্রদের যেকোন অধিকার আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং থাকবে। তারা বলেন শিক্ষাঙ্গনে ছাত্রদের সহবস্থান নিশ্চিতের দাবি জানান। অবিলম্বে লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park