1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

লক্ষ্মীছড়ি উপজেলায় নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের খাগড়াছড়ি জেলা পরিষদের প্রিন্টার মেশিন বিতরণ

ছোটন বিশ্বাস
  • প্রকাশ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের দাপ্তরিক কাজের জন্য প্রিন্টার মেশিন বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নয় (৯) টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে প্রিন্টার মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ তাজুল ইসলাম উপস্থিত থেকে নয় (৯)টি বিদ্যালয়ের প্রতিনিধিদের মাঝে বিদ্যালয়ের কাজে প্রিন্টার মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন সহ লক্ষ্মীছড়ি উপজেলার ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি বৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ তাজুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার উৎসাহ প্রদান করেন এবং পাহাড়ে জেলা পরিষদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও শিক্ষার মান উন্নয়নে শিক্ষা উপকরণসহ সহযোগিতা করে আসছেন। এবং এই দ্বারা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা বলেন, জেলার শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে লক্ষ্মীছড়ি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে প্রিন্টার মেশিন বিতরণ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পাহাড়ে পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রযুক্তি ও দাপ্তরিক কাজে একধাপ এগিয়ে নিয়ে যেতে পাড়ে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওতপ্রোতভাবে জড়িত থাকে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে পরিচয় করিয়ে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা পরিষদের একমাত্র মূল লক্ষ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park