1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আদেশ হবে গণ-অভ্যুত্থানের কফিনে শেষ পেরেক: নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আদেশ হবে গণ-অভ্যুত্থানের কফিনে শেষ পেরেক: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আদেশ হবে গণ-অভ্যুত্থানের কফিনে শেষ পেরেক: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের আদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্যালয় থেকে নয়, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকেই জারি হওয়া উচিত। অন্যথায় এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ যদি তথাকথিত প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি হয়, তাহলে তা জুলাই গণ-অভ্যুত্থানের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এই সনদের আইনি ও রাজনৈতিক ভিত্তি তখন আর থাকবে না। তাই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেই এই আদেশটি জারি করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি প্রেসিডেন্টের দপ্তর থেকে কোনো আদেশ জারি করা হয়, সেটা রাজনৈতিকভাবে অবৈধ এবং সাংবিধানিকভাবেও অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তের একমাত্র কর্তৃত্ব প্রধান উপদেষ্টার হাতেই থাকা উচিত।”

বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোটের সময় নিয়ে বিরোধ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “গণভোট আগে হবে না নির্বাচনের দিন—এই বিতর্ক সম্পূর্ণ অপ্রয়োজনীয়। মূল বিষয় হলো, জুলাই সনদে কী কী সংস্কার অন্তর্ভুক্ত হবে এবং তার আইনি ভিত্তি কীভাবে তৈরি হবে। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোই এখন জরুরি।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে প্রক্রিয়া চলছে, তাতে আমরা আশাবাদী—সংলাপের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা দূর হবে এবং দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park