1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়ের আগে ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা, বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা

রায়ের আগে ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা, বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
রায়ের আগে ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা, বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা গেছে, মাজার গেটের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা টহল ও চৌকস নজরদারি চালাচ্ছেন। সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়।

চব্বিশে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় আজ ঘোষণা করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি দেখতে পারবে সাধারণ মানুষ। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে জনসাধারণ তা প্রত্যক্ষ করতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। পুরো এলাকা জুড়ে রয়েছে উচ্চমাত্রার নিরাপত্তা ও নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেকোনো উসকানি বা বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা।

দীর্ঘ সময়ের তদন্ত, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে এ ঐতিহাসিক মামলার রায় ঘোষণায় বাংলাদেশের বিচারব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park