1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আমিনুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ১০ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। সোমবার ১০ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়।

“দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগকালীন করণীয়, দুর্যোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার আব্দুর সাত্তার, ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের স্টেশন অফিসার আব্দুল ওহাব মিয়া, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: এমদাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান, আইসিটি কর্মকর্তা শুভ্র দেব রায়, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, ইউপি সদস্য হাওলাদার নুরে আলম জিকু প্রমুখ।

সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি মহড়ার আয়োজন করা হয়, যেখানে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার বাস্তবচিত্র তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park