1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২,থানায় মামলা  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান

রায়পুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২,থানায় মামলা 

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ শনিবার, ২১ মে, ২০২২


লক্ষ্মীপুর প্রতিনিধি>লক্ষ্মীপুরের রায়পুরে আম পাড়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ দুইজন মারাত্মক ভাবে আহত হয়েছে।উক্ত ঘটনাটি ২০ শে মে শুক্রবার সন্ধ্যায় রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর বিকন্স ফিল্ড এলাকায় আব্বাসের চা দোকানের সামনে ঘটে। 

এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়। শুক্রবার শেষ বিকেলে সোলাইমান ক্বারি(৫৫)পিতা মৃত আলী আর্জন ক্বারি,মিরাজ ক্বারি(১৯)পিতা সোলাইমান ক্বারি, রিয়াজ ক্বারি(২২)পিতা সোলাইমান ক্বারি স্বপ্না বেগম (৫০)স্বামী সোলাইমান ক্বারি, সুমি বেগম (২৬)পিতা সোলাইমান ক্বারি সহ দলবদ্ধ হয়ে হানিফ ক্বারির জমির আম গাছ থেকে  জোর করে আম পাড়ে,এবং জোর করে বাঁশ কাটে তাতে বাঁধা দিলে ঘটনা স্হলে,হানিফ ক্বারির মেয়ে জান্নাত, স্ত্রী ফাতেমা বেগম কে বেদম মারধর করা হয়। 

সন্ধা ৭ টায় আব্বাসের চায়ের দোকানে হানিফ ক্বারির ছেলে রাসেল কে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মারাত্নক ভাবে আহত করে, পরে স্হানীয় দেলোয়ার, হাশেম, ইকবাল, আরিফ এগিয়ে এসে রাসেল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তার অবস্থা আশংকা জনক।

এই ব্যাপারে সোলাইমান বা রাসেলের পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মারামারিতে দুইজন মারাত্মক আহত হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  শিপন বড়ুয়া বলেন, থানায় এজাহার দায়ের করা হয়েছে,আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park