1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাতে ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞ দল, যুক্তরাজ্যের টিম আসবে কাল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞ দল, যুক্তরাজ্যের টিম আসবে কাল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
রাতে ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞ দল, যুক্তরাজ্যের টিম আসবে কাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন করে দুই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে। দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি নতুন টিম। আর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের মেডিকেল টিম ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হবে।

জানা গেছে, সোমবারও বিদেশি বিশেষজ্ঞদের একটি দল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এদিকে বিএনপি জানিয়েছে, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং মেডিকেল বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সবকিছু।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। বহুদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বলে জানা যায়।

গুরুতর অসুস্থতার এই সময়ে ধারাবাহিক বিদেশি চিকিৎসক দলের আগমনকে তার উন্নত চিকিৎসার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা। তারা আশা করছেন, আন্তর্জাতিক বোর্ডের সেবায় দ্রুত সুস্থ হয়ে ওঠবেন বেগম খালেদা জিয়া।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park