1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাণীশংকৈলে দলিলসহ জমি ও ঘর পেলেন ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

রাণীশংকৈলে দলিলসহ জমি ও ঘর পেলেন ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

হুমায়ুন কবির
  • প্রকাশ শুক্রবার, ২২ জুলাই, ২০২২

রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃদেশব্যাপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৩য় পর্যায় ২য় ধাপ) ৪২৫ জন ভূমিহীন-গৃহহীন ব্যক্তি দলিলসহ জমি ও ঘর হস্তান্তর করা হয় ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কামরুন নাহার, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারি কমিশনার(ভূমি)ইন্দ্রজিৎ সাহা ,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ,শিক্ষক, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেের মাধ্যমে সরকারের এ আশ্রায়ণ প্রকল্পের বিস্তারিত তথ্যতুলে ধরে সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন গৃহহীনপরিবারকে জমি  ঘর হস্তান্তরের ঘোষনা দেন।এইসাথে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলাসহ ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park