1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর করা হবে : আইন উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা

রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর করা হবে : আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বহু প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি উল্লেখ করেন, দেশের তরুণ ও শিক্ষার্থীদের আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়েই এই ভোটাধিকার পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

এই নির্বাচনকে সাধারণ কোনো ভোট নয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জুলাই মাসে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি ও ত্যাগকে সম্মান জানানোর মতোই এই ভোট। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি জানান, সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে তিনি ভোটের সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন এবং সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park