1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

মুরাদনগর কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে অবৈধ চায়না জাল জব্দ ও ধ্বংস

নাজমুল হাসান
  • প্রকাশ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ তেইশ হাজার টাকা অর্থদণ্ডার লাখ টাকার নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মৎস্য অফিসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে মুরাদনগর উপজেলা বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে মোট ১২টি মামলায় ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পাশাপাশি মুরাদনগর ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ জাল বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মৎস্যসম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park