1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

বিচারের দাবীতে লাশ নিয়ে মানববন্ধন

ইলিয়াস খান
  • প্রকাশ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
নিহত রাকিবুল ইসলামের লাশের কফিন

ঝালকাঠি প্রতিনিধি> ঝালকাঠির কাঠালিয়ায় নিহত রাকিবুলের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। তাদের দাবি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নিহতের স্বজনরা শনিবার ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানবন্ধনটি করেছে।
শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুরে কাঠালিয়া থানায় হত্যা মামলা দ্বায়ের করার ১দিন অতিবাহিত হলেও এপর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা দিয়েছেন নিহত রাকিবুলের অন্তঃসত্তা স্ত্রী হাঁসি বেগম, পিতা শফি হাওলাদার, মা লিলি বেগম, ভাই তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম এবং বোন সুলতানা বেগম। মানববন্ধনে তাদের অন্যান্য আত্বীয়-স্বজনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও পার্শবর্তী এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় এক পক্ষের ৭৩ বছর বয়সী শফি উদ্দিন হাওলাদার, ৪৩ বছর বয়সী তারিকুল ইসলাম তারেক, ৪০ বছর বয়সী রাকিবুল ইসলাম, ৬০ বছর বয়সী নুরজাহান বেগম। এবং অপর পক্ষের ৩৭ বছর বয়সী মো. নজরুল ইসলাম হাওলাদার।
ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ৪০ বছর বয়সী রাকিবুলের মৃত্যু হয়।
হাসপাতালে রাকিবুল ইসলামের মৃত্যুর পর শুক্রবার দুপুরেই নিহতের ভাই তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে কাঠালিয়া থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহারভূক্ত আসামীরা হলো ৫৫ বছর বয়সী শহীদুল ইসলাম শহিদ, ৪৫ বছর বয়সী ইব্রাহীম হোসেন তপু হাওলাদার, ৩৭ বছর বয়সী নজরুল ইসলাম হাওলাদার, ৪৫ বছর বয়সী মো. মামুন হাওলাদার এবং ৫০ বছর বয়সী মো. মিজান হাওলাদার।
থানায় এজাহার দায়েরের তথ্য নিশ্চিত করে কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন হোসেন বলেন, বাদির কাছ থেকে পাওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর পদক্ষেপ নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park