1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাদারগঞ্জে সাত প্যাকেট মাংসসহ  ৯ জুয়ারী আটক – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

মাদারগঞ্জে সাত প্যাকেট মাংসসহ  ৯ জুয়ারী আটক

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়কসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার ১৪ জানুয়ারি  আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

মঙ্গলবার ১৩ জানুয়ারি  বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুজন খান (৪২), পৌরসভার বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মিয়া (৪০), একই এলাকার ছবুর খানের ছেলে মৃত মজনু খান (৪৭), বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মন্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার পলাবান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সামিউল (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৫)।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে বিকেলে ওই এলাকার একটি কৃষি জমির পরিত্যক্ত জায়গায় জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ১০–১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। এ সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হলেও আরও ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭১ হাজার টাকাসহ সাত প্যাকেট তাস, একটি ত্রিপল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক জুয়ারীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park