1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ময়মনসিংহের পাগলায় প্রবাসীর স্ত্রীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি; না পেয়ে ৩০ লাখ টাকার মালামাল লুট ও হুমকি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

ময়মনসিংহের পাগলায় প্রবাসীর স্ত্রীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি; না পেয়ে ৩০ লাখ টাকার মালামাল লুট ও হুমকি

নিজস্ব প্রতিবেদক  
  • প্রকাশ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহের পাগলায় এক প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পাইথল ইউনিয়নের গয়েশপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সৌদি প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী রুজি আক্তার গয়েশপুর এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন। অভিযোগ উঠেছে, এই নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় আজহারুল ও জহিরুলসহ একটি চক্র বেশ কিছুদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

গত শনিবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৩০-৩৫ জনের একটি দল প্রবাসীর বাড়িতে হামলা চালায়। চাঁদা দিতে অস্বীকার করায় গৃহবধূ রুজি আক্তারকে মারধর করে বিবাদীরা। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তার সন্তানেরা। এই ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে পাগলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রুজি আক্তার।

পাগলা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park