জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার জন্য।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বৃহস্পতিবার রাতে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম বলেন, “প্রিয় দেশবাসী, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিন।”
তিনি আরও জানান, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোট প্রক্রিয়ার প্রতি সচেতন থাকা এবং প্রতিটি কেন্দ্র নজরে রাখা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।