1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

ভেড়ামারায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গনভোট নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  

মাসুদ রানা
  • প্রকাশ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়া ভেড়ামারা থানার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টা হতে বিকাল ২ টা পর্যন্ত  উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার মানুষ এই মতবিনিময় সভায় অংশ নেয় এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। কুষ্টিয়ার পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ আগস্ট কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বেশ কিছু উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর সহ বিভিন্ন রানৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই মাইদুল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park