1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১ – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

বেনাপোল সীমান্তে সড়ক দূর্ঘটনা বিজিবি সদস্য নিহত, ১ আহত ১

শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় দূর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। 

এসময় আরো এক বিজিবি সদস্য আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময় সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক (২৮) ও আহত হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮) তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্য।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৮টার দিকে একদল চোরাচালানী পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহলদলের সদস্যরা মটরসাইকেল যোগে চোরাচালানীদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক’কে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরিক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে এক জনকে মৃত করা হয়। এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park