1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জামায়াতের – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক পথ অবরোধ ।  প্রবাস জীবনের অদেখা কষ্ট—স্বপ্নের আড়ালে লুকানো বাস্তবতা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ শিক্ষকের কাউকে বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী অবশেষে আমেরিকার অস্ত্রের বড় চালান আসছে মধ্যপ্রাচ্যে মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি শাপলা চত্বর ঘটনায় ঘটনাস্থলেই ৩২ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জামায়াতের

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শনিবার (২ মে) রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা এবং সম্ভাবনাকে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তবে দুঃখজনকভাবে দেশে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সত্য প্রকাশের অধিকার অক্ষুণ্ন রাখা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park