1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বিএনপি’র কয়েক শতাধিক বৃক্ষরোপণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৫ জুন, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আজ বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে কয়েক শতাধিক বৃক্ষরোপন করেন তিনি। 

অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফায় ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় গেলেও অথবা না গেলেও সারা বাংলাদেশ কমপক্ষে পাঁচ কোটি বৃক্ষরোপন করবে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন তাই নিম গাছকে সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত। আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছ বিভিন্ন গাছ রোপন করেছি। বিগত সরকার পরিবেশকে ব্যাপকভাবে নষ্ট করেছে। আমরা দেশ কে রক্ষা করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park