1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক এস আই সুজন সাময়িক সাসপেন্ড

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জ সদরে এক তরুণীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে, এস আই সুজন শ্যামের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রশাসন তাকে গত (১৫-সেপ্টেম্বর) সাময়িকভাবে সাসপেন্ড করেছে। বিষয়টি নিয়ে জেলার আইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণী জানিয়েছেন-দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ মনে করেন একটা দায়িত্বশীল স্থানে কাজ কিভাবে তিনি এমন কাজ করতে পারেন।

এবিষয়ে এসআই সুজন বলেন আমাকে অন্য কারণে সাসপেন্ড করা হয়েছে। এরপরেও ছোট ভাই হিসেবে একটু দেখে রাখবেন ভাই।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এসআই সুজন শ্যামের মুঠোফোনে ধর্ষণ নয় আপত্তিকর ছবির ঘটনায় সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park