1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিমানবন্দর–৩০০ ফিট–গুলশানে বিজিবি মোতায়েন, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

বিমানবন্দর–৩০০ ফিট–গুলশানে বিজিবি মোতায়েন, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
daynikdesherkotha.com
daynikdesherkotha.com

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা ও গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারেক রহমানের আগমন ঘিরে সম্ভাব্য জনসমাগম ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংক্ষিপ্ত সংবর্ধনা কর্মসূচিতে যোগ দেবেন। এরপর পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল অতিক্রম করে গুলশানের বাসভবনের দিকে রওনা হবেন।

বিমানবন্দর থেকে ৩০০ ফিট, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান পর্যন্ত পুরো পথে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জনসমাগমের কারণে যানজট ও জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পুরো রুটে নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালে সপরিবারে যুক্তরাজ্যে যান। পরবর্তীতে ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা এক বছরের মধ্যেই অনুমোদিত হয়। এরপর দীর্ঘ সময় তিনি দেশে ফিরতে পারেননি। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে এলেও তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ ১৭ বছরের ব্যবধান শেষে তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে তৈরি হয়েছে বিশেষ নিরাপত্তা বলয় ও ব্যাপক প্রস্তুতি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park