1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

বিএনপির দেশ অচলের ঘোষণা আমলে নিচ্ছে না ডিবি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ‘দেশ অচল’ করে দিতে বিএনপির ঘোষণা আমলে নেবেন না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি দেশ অচল করে দেবার পরিকল্পনা করছে বিএনপি, এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান হারুন বলেন, আমরা এগুলো কখনো আমলে নিইনি। আমরা অতীতেও আমলে নিইনি, ভবিষ্যতেও নেব না। কারণ অনেক ঘোষণাই আমরা অতীতে শুনেছি।

‘তবে আমরা মনে করি, যেসব ঘোষণা দেশবিরোধী, জনবিরোধী, সংবিধানবিরোধী, তা জনগণ পছন্দ করে না। যারা সংবিধান মানে না, নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা মানে না, সাধারণ মানুষের ভোটাধিকার মানে না, তাদের ঘোষণা জনগণ মানছে না। যে কারণে তাদের কর্মসূচিতে প্রভাব নেই। সড়কে ভিড় লেগে থাকছে। মানুষ রাস্তায় নামছে। ’

হারুন অর রশীদ আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, রাস্তায় কাজ করছে, টহল পার্টি, চেকপোস্ট চলছে। ঢাকার চতুর্দিকে আমাদের নজরদারি আছে। গোয়েন্দা তৎপরতা রয়েছে। যারাই নাশকতা, দুর্বৃত্তায়ন চালাবে বা চালানোর চেষ্টা করছে, তাদের অনেকের নাম-পরিচয় আমরা জেনেছি। অনেককে গ্রেপ্তার করেছি। আরও যাদের নাম আমরা জেনেছি, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এক সময় বাসে বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশের ওপর হামলা করেছে। আমরা সব সময় মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সব কিছু করে থাকি। হামলাকারীদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি আমাদের ডিবি ও থানা পুলিশ ঢাকার সরকারি, বেসরকারি ও কেপিআইভুক্ত রেল ও মেট্রোরেলসহ সব স্থাপনায় নিরাপত্তা দিচ্ছে, খেয়াল রাখছে। যাতে করে দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন, নাশকতাকারীরা যাতে নাশকতা চালাতে না পারে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, সেটা যাতে না হয় সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের সকল পুলিশ সদস্য যার যা দায়িত্ব তা পালন করে যাচ্ছি। আশঙ্কা নেই, কিন্তু নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে করে কিছু না ঘটে।

তেজগাঁওয়ে যারা ট্রেনে আগুন দিল তাদের চিহ্নিত করে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমাদের ডিবি টিম কাজ করছে। আমাদের হাতে তো আলাদিনের চেরাগ নাই, যে কালকেই ধরে ফেলব। আমাদের টিম কাজ করছে, যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park