1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপিতে যোগদানের বিষয়ে যা জানালেন মীর স্নিগ্ধ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

বিএনপিতে যোগদানের বিষয়ে যা জানালেন মীর স্নিগ্ধ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
বিএনপিতে যোগদানের বিষয়ে যা জানালেন মীর স্নিগ্ধ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করেন মীর স্নিগ্ধ।

তিনি লেখেন, “জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, আমি সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করেছি। রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসেবে এবার আমি সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছি।”

তিনি আরও বলেন, “আমার ভাই মুগ্ধ কোনো রাজনৈতিক দলের ছিলেন না—তিনি ছিলেন সাধারণ নাগরিক, দেশের একজন সন্তান। তাই আমি মনে করি, মুগ্ধসহ সব শহীদই দেশের সম্পদ। এবার সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার।”

মীর স্নিগ্ধ উল্লেখ করেন, তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য হলো জুলাই শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ, তরুণ প্রজন্মকে নেতৃত্বের ধারায় আনা এবং বাংলাদেশপন্থী সব অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা।

বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি, সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছি।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান তিনি তরুণদের প্রতিনিধিত্ব করুন, যা তার নিজেরও রাজনৈতিক আকাঙ্ক্ষার অংশ।

সবশেষে মীর স্নিগ্ধ লেখেন, “রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার লক্ষ্য। আমি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করব। সমালোচনা থাকলে প্রমাণসহ গঠনমূলক পরামর্শ দিন—আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে পারব।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park