1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল আওয়ামী লীগ: মির্জা ফখরুল – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল আওয়ামী লীগ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নেতৃত্বশূন্য করে ধ্বংস করতে চেয়েছিলো আওয়ামী লীগ। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, গুম-খুনের শিকার হয়েছে গণতন্ত্র উদ্ধারের লক্ষ্যে।

বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। অর্থনীতি লুটপাট, টাকা পাচার, শেয়ার বাজার লুট, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস কায়েম করে একটি মাফিয়াতন্ত্র গড়ে তুলেছে।”

তিনি অভিযোগ করেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমন করতে মিথ্যা মামলা, গ্রেফতার ও সাজার মাধ্যমে সরকার পরিকল্পিত দমননীতিতে গেছে। খালেদা জিয়াকে সাজানো মামলায় ১০ বছরের সাজা দিয়ে ছয় বছর কারাগারে আটক রাখা হয়েছিল। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বহু নেতাকে আজীবন সাজা দেয়া হয়েছে। অনেকে কারাগারেই মৃত্যুবরণ করেছেন।”

বিএনপির নেতাকর্মীরা এখনো তারেক রহমানের নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, “এই আন্দোলন শেষ নয়, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park