1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন স্থান পরিদর্শন করেছেন পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন স্থান পরিদর্শন করেছেন পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন স্থান পরিদর্শন করছেন পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক

পিরোজপুর প্রতিনিধি>বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন স্থান পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক। আজ শুক্রবার সকালে বহুল প্রতিক্ষিত পিরোজপুরের কঁচা নদীর উপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী স্থান ও আশেপাশের জায়গা পরিদর্শন করেন মেয়র মালেক।

এসয় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমী হোসেন মাঝি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সানা উল্লাহ সানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম প্রমুখ।

এসময় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, এখন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় সেতুটি নির্মান করা সম্ভব হয়েছে। এ সেতুটি চালু হলে বরিশাল ও খুলনা হয়ে যশোর সাতক্ষীরা বেনাপোলের সাথে ফেরীবিহীন সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে। মানুষের ভোগান্তির অবসান হবে, অর্থনৈতিক ভাবে এলাকার উন্নয়ন হবে। সেতুটি আগামী ৪ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে আমাদের দিক নির্দেশনা দিবেন শুধু তারই অপেক্ষায় আমরা পিরোজপুরবাসী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park