1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক জাবিতে জুলাই মদদদাতা শিক্ষকদের বিচার আজ,সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা ছাত্রনেতাদের শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ!

ববি ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৫ জুন, ২০২৫

ববি প্রতিনিধি : মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার(২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে চারা বিতরণ শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন তারা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে,সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে জুন মাস ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ৫১ একর ক্যাম্পাসকে সবুজায়ন করবার লক্ষ্যে আজ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে, পরিকল্পিতভাবে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হবে, ইনশাল্লাহ। পুরো ক্যাম্পাস কে আমরা পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয় এর পার্শ্ববর্তী স্কুল এবং কলেজ গুলোতে বৃক্ষ রোপন অভিযান পালন করব, ইনশাল্লাহ্ ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park