1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যাকাণ্ড: সন্দেহভাজন হোটেল কর্মী মিলন র‌্যাবের হাতে আটক – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যাকাণ্ড: সন্দেহভাজন হোটেল কর্মী মিলন র‌্যাবের হাতে আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব সূত্র জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীর একটি বাসায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় স্কুলছাত্রী লিলিকে। সে স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ নির্মম হত্যাকাণ্ড রাজধানীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি জিমে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে তিনি ছোট বোন লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে বলে ধারণা হলেও হিজাব খুলে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে। আটক মিলনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park