1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

ফেসবুকে মিথ্যা অপপ্রচার: শ্রীপুর কৃষকদল আহ্বায়ক শাহজাহান মিয়ার প্রতিবাদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর পৌর কৃষকদলের আহ্বায়ক শাহজাহান মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শাহজাহান মিয়ার নামে, “Md Liakat Ali” নামক একটি ফেসবুক আইডি (প্রোফাইল লিংক: facebook.com/mdliakat.ali3150) থেকে তার বিরুদ্ধে বারবার মিথ্যা, বানোয়াট ও মানহানিকর পোস্ট করা হচ্ছে। এসব পোস্টে তার নাম ও পদবী উল্লেখ করে রাজনৈতিক উদ্দেশ্যে ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে।

শাহজাহান মিয়ার ভাষ্য অনুযায়ী, ফেসবুকে ছড়ানো এসব মিথ্যা তথ্য ও ছবি সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, “এই অপপ্রচারের কারণে আমি সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি আমার জন্য এক কোটি টাকার মানহানীর সমতুল্য।”

তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তকে মৌখিকভাবে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অপপ্রচার বন্ধের অনুরোধ জানানো হয়েছে। অভিযুক্ত কোন কথায় কর্ণপাত করেননি। বরং ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টার দিকে ফের একই ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়া হয়।

শাহজাহান মিয়া বলেন, “আমি যখন সরাসরি প্রতিবাদ জানাই ও মিথ্যা প্রচার বন্ধের অনুরোধ করি, তখন তিনি আমার সঙ্গে রূঢ় আচরণ করেন এবং নানা ধরনের হুমকি দেন।”

তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানান, এ ধরণের কর্মকাণ্ড একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park