1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেফতার  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেফতার 

হামিম সিয়াম
  • প্রকাশ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজ সরকার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ডিমলা পদুম শহরের বাসিন্দা এবং মোঃ নুরুন্নবী সরকারের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় বছর ফেসবুকে প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ৮ জুন ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। তাদের সংসারে ২৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের আনুমানিক তিন বছর পর মাহফুজ সরকার প্রবাসে পাড়ি জমান।

এরপর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। অভিযোগে বলা হয়, প্রবাসে থাকাকালীন মাহফুজ সরকার তার মুঠোফোনে ধারণ করা স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে থাকেন। এতে সম্পর্কের চরম অবনতি হলে ভুক্তভোগী তাকে ডিভোর্স দেন।

ডিভোর্সের পর গত বছরের ১০ নভেম্বর মাহফুজ সরকার দেশে ফিরে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

এক পর্যায়ে স্ত্রী তাকে ডিভোর্সের বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপর গত ১৪ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীর বাবার বাড়িতে গিয়ে হুমকি দেন ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজ সরকারকে আটক করে।

পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, “ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে”।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park