1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রবাসী শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

প্রবাসী শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি সরকার। শ্রম অধিকার লঙ্ঘন এবং ভিসা প্রতারণার ফলে প্রবাসী শ্রমিকরা প্রায়ই শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন। এই সমস্যা সমাধানে সৌদি শ্রম মন্ত্রণালয় নতুন বীমা ব্যবস্থা চালু করেছে।

জানা যায়, নিয়োগকর্তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের জরিমানা দেয়া হবে, যা শ্রমিকের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে মনে করছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ অক্টোবর) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, এই বীমা পরিষেবা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ।

কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের ফলে নিয়োগকর্তা এবং কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।

নতুন এই বীমা ব্যবস্থা অনুযায়ী, কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাধ্যবাধকতা পূরণ করতে হবে। যদি কোনো কোম্পানি বা নিয়োগকর্তা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, তবে শ্রমিকদের মজুরি ছয় মাস পর্যন্ত বীমার আওতায় কাভার করা হবে, যার সর্বোচ্চ ক্ষতিপূরণ ১৭ হাজার ৫শ সৌদি রিয়াল।

এছাড়া, যেসব শ্রমিক দেশে ফিরে যেতে চান, তাদের জন্য এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত ভ্রমণ টিকিটের ব্যবস্থা থাকবে।

প্রবাসীরা মনে করছেন, এই নতুন বীমা তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি তাদের কর্মস্থলকে আরও নিরাপদ করে তুলবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park