1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

পিরোজপুরে ১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৫ জনের চাকুরী 

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১২০ টাকায় ১৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের নির্বাচিতদের তালিকা ঘোষণা করেন। 

পুলিশ সুপার জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। এর আগে ৯৫৫ জন আবেদনকারীর মধ্যে নিয়োগের বিভিন্ন ধাপ অতিক্রম শেষে গত ১০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় ১৭৩ জন অংশ নেওয়ার সুযোগ পায়। এর মধ্যে উত্তীর্ণ ২৩ জনের মৌখিক পরীক্ষা শেষে ১৫ জনকে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিক মেডিকেল পরীক্ষা এবং রাজারবাগে প্যাথলজিক্যাল টেস্ট শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। দক্ষতা মেধা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে আমরা এ নিয়োগ দিয়েছি। মাত্র ১২০ টাকায় পিরোজপুরে পুলিশে চাকরি দেয়া হয়েছে। আমাদের নিয়োগে সকল পরীক্ষার্থী সন্তোষ প্রকাশ করেছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park