1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

পিরোজপুরে স্বচ্ছতা মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে স্বচ্ছতা মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশেরট্রেইনি রিক্রুট কনস্টেবল  কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন।


বৃহস্পতিবার  দুপুরে  পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিক ভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার  ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সহিত দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান  জানান।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের  সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার  অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসাঃ শারমিন সুলতানা রাখী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park