1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্য হার পাওয়ারের ৮০টি ল্যাপটপ বিতরণ  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

পিরোজপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্য হার পাওয়ারের ৮০টি ল্যাপটপ বিতরণ 

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

পিরোজপুরে ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ইসরাত হোসেন খান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা আইসিটি অফিসের এ্যাসিস্টেন্ট প্রোগ্রামার তানজিলা সালওয়ার, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থী তামান্না হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park