1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তামিম সরদার
  • প্রকাশ বুধবার, ৯ জুলাই, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া  উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার পৌর অডিটরিয়াম মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে  উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলোমগী হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park