1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৮ জুন, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জেলা ডা.জুবাইদা রহমান পরিষদ। আজ বুধবার দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা আহ্বায়ক শাম্মি আক্তার রশ্নী এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন,  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার সদস্য সচিব  ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন। 

অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। 

ডাক্তার জুবায়দা রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহস্রাধিক বৃক্ষরোপন করবে ডা. জুবায়দা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park