1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনার সুজানগরে পেঁয়াজের দাম কমেছে – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

পাবনার সুজানগরে পেঁয়াজের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

পাবনর সুজানগর উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত। হাট-বাজারে মাত্র একদিনের ব্যবধানে মূল কাটা বা আগাম আবাদ করা পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি ১ হাজার টাকা থেকে ১৫শ’ টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষীরা হতাশ।

জানা যায়,  সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মূল কাটা বা আগাম আবাদ করা পেঁয়াজ পাইকারী বিক্রি হয়েছে ৪৫শ’টাকা থেকে ৫ হাজার টাকা দরে। এসময় হাট-বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০টাকা দরে। অথচ মাত্র একদিনের ব্যবধানে মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয় ৩৫শ’ থেকে ৪ হাজার টাকা দরে।

এ হিসেবে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ১ হাজার টাকা থেকে ১৫শ’ টাকা। আর বর্তমান বাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানী বন্ধের খবরে দেশী মূল কাটা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ২/৪দিনের মধ্যে বাজার স্থিতিশীল হয়ে যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park