1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

পাবনায় নকল দুধ তৈরির দায়ে এক লক্ষ টাকা জরিমানা ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ

পাবনা সংবাদদাতা
  • প্রকাশ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির দায়ে এক লক্ষ টাকা জরিমানা ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ ৬ মে বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগরে আলীর বাড়িতে হানা দেয় ভ্রাম্যমান আদালত। এসময় সিসি ক্যামেরায় প্রশাসন ও  পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সদস্যরা পালিয়ে যায়। 

তবে, নকল দুধ তৈরি করার মুহূর্তে দুই শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আলী হোসেন গোপালনগর এর নুর আলীর ছেলে। আলী ও তার ভাই দীর্ঘ দিন ধরে নকল দুধ তৈরির সাথে জড়িত। বিগত ছয় মাসে আলী ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পাঁচবার জরিমানা ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়। আলী ও তার ভাই নকল দুধ তৈরি করে বাঘাবাড়ি মিল্কভিটাসহ অন্যান্য দুধ কোম্পানিতে সরবরাহ করত। 

নকল দুধ তৈরির খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তাদের কোড থেকে কোন কোম্পানি দুধ গ্রহণ করে না। পরবর্তীতে শফি ও  তার ভাই আলী  বিভিন্ন লোকের মাধ্যমে তাদের দুধ কোম্পানি  গুলোতে সরবরাহ করত। 

ভ্রাম্যমান  আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান ও তার তার সঙ্গীয় পুলিশ সদস্যরা। 

সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  বলেন, নকল দুধ তৈরির সময় একটা নাটকীয় প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। নকল দুধ যখন ব্লেন্ড করা হয় ব্লেন্ডারের শব্দ যাতে বাহিরে না যায়  সেজন্য বিকট শব্দে সাউন্ড বক্স বাজানো হয় সাউন্ড বক্স জব্দ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park